ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ন্যাটোর যেকোনো ভূমিকা বা হস্তক্ষেপের সম্ভাবনা প্রত্যাখ্যান করেছে ফ্রান্স এবং হরমুজ প্রণালীতে ন্যাটোর ভূমিকা নিয়ে ফ্রান্সের অবস্থান স্পষ্ট।
মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, হরমুজ প্রণালী বা মধ্যপ্রাচ্যের মতো স্থানে কাজ করা ন্যাটোর মূল লক্ষ্য বা কাজের পরিধির মধ্যে পড়ে না। ফ্রান্সের মতে, হরমুজ প্রণালীর মতো ইস্যুতে হস্তক্ষেপের জন্য ন্যাটো উপযুক্ত জোট বা প্ল্যাটফর্ম নয়।
ফরাসি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে, এমন হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে।