ফক্স নিউজ এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে যে, মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড ট্রাম্প প্রশাসনে তার পদ থেকে পদত্যাগ করছেন।
বলা হচ্ছে, তিনি তার স্বামীকে এক বিরল ধরনের হাড়ের ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন জানাতে পদত্যাগ করছেন। আগামী ৩০ জুন দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যারন লুকাসকে (Aaron Lukas) ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন।
যদিও আনুষ্ঠানিক চিঠিতে তিনি পারিবারিক কারণ উল্লেখ করেছেন, তবে গণমাধ্যমের একাংশের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি ও যুদ্ধসংক্রান্ত বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিমালার সঙ্গে তাঁর কিছু প্রকাশ্য মতবিরোধ তৈরি হয়েছিল।