পারস্য উপসাগর ও মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান সামরিক সংঘাত ও উত্তেজনা বৃদ্ধি নিয়ে উভয় পক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও ইরানের পারমাণবিক কেন্দ্রসহ মধ্যেপাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনার প্রেক্ষিতে, আইএইএ (IAEA) এবং রাশিয়ার পক্ষ থেকে পারমাণবিক নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।
রাশিয়া ও আইএইএ প্রধান চলমান এই সংকট উত্তরণে যেকোনো উসকানিমূলক পদক্ষেপ এড়িয়ে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর জোর দেন।