ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক প্রতিবেদনে লিখেছে যে, গাজা, লেবানন, সিরিয়া, ইরান এবং ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধগুলো ইসরায়েলি শাসনব্যবস্থাকে সামরিক অবক্ষয়, কৌশলগত পরাজয় এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতার পথে ঠেলে দিয়েছে।
এই আমেরিকান পত্রিকাটি তাদের প্রতিবেদনে বলেছে যে, ৭ই অক্টোবরের (অপারেশন আল-আকসা স্টর্ম) পর নেতানিয়াহু সীমিত প্রতিরোধের নীতি থেকে সরে এসেছেন এবং একের পর এক যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুন করে সাজানোর চেষ্টা করেছেন। কিন্তু এই পন্থাটি কেবল তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থই হয়নি বরং ইসরায়েলী শাসনব্যবস্থার প্রতি বিশ্বব্যাপী সমর্থনও মারাত্মকভাবে হ্রাস করেছে।
এছাড়াও যুদ্ধের পর পশ্চিমা মিত্রদের সমর্থন হ্রাসের কারণে গভীর কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখে পড়েছে। আন্তর্জাতিক আদালত, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রবণতা এবং বৈশ্বিক আলোচনায় উপেক্ষিত হওয়ার কারণে ইসরায়েল বৈশ্বিক পর্যায়ে বন্ধুহীন হওয়ার ঝুঁকিতে রয়েছে।