ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুদ্ধবাজ আমেরিকান সিনেটর ও ট্রাম্পের মিত্র লিন্ডসে গ্রাহাম মন্তব্য করেছেন যে, ডোনাল্ড ট্রাম্প যদি সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে শান্তি স্থাপন করতে পারেন, তবে এই নোবেল পুরস্কারের নাম পরিবর্তন করে ট্রাম্প পুরস্কার রাখা উচিত।
ট্রাম্প ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের মনোনীতদের তালিকায় রয়েছেন এবং ইসরায়েল ও পাকিস্তানের মতো দেশ তাঁর নাম সমর্থন করেছে।
ট্রাম্প নিজেই একাধিকবার দাবি করেছেন যে আন্তর্জাতিক দ্বন্দ্ব নিরসনে অবদানের জন্য তাঁর একাধিক নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল।