ইসরায়েলের জেরুজালেম পোস্টসহ বিভিন্ন পশ্চিমা সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, পেজেশকিয়ান ইরানের সর্বোচ্চ নেতার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে ইরানের রাষ্ট্রীয় ও দায়িত্বশীল সূত্রগুলো বলেছন যে, শত্রু তার ইচ্ছাকেই বাস্তবতা হিসেবে প্রচার করছে।
প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা স্পষ্ট করেছেন যে, প্রেসিডেন্ট তার দায়িত্ব থেকে পদত্যাগ করেননি এবং তিনি যথারীতি তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন। সরকার এই ধরনের বিভ্রান্তিকর খবরের তীব্র নিন্দা জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানের চলমান অভ্যন্তরীণ সমস্যা এবং সংঘাতের মধ্যে জনমনে বিভ্রান্তি তৈরি করা এবং দেশটির সামাজিক ঐক্যে ফাটল ধরানোর উদ্দেশ্যেই মোসাদ বা অন্যান্য বিদেশি গোয়েন্দা সংস্থার মদদে এই গুজবগুলো ছড়ানো হচ্ছে।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার বর্তমানে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং আঞ্চলিক নানা টানাপোড়েনের মধ্যেও রাষ্ট্রীয় কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করছে।