মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে একটি অপ্রয়োজনীয় যুদ্ধে জড়ানোর জন্য ষ্টুপিড বলে কঠোর সমালোচনা করেছেন দেশটির ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন।
ভ্যান হোলেন অভিযোগ করে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত ৪০ বছর ধরে ইরানের সঙ্গে যুদ্ধ জড়ানোর জন্য এমন একজন মার্কিন প্রেসিডেন্টের অপেক্ষায় ছিলেন।
তিনি বলেন, নেতানিয়াহু এর আগে যুক্তরাষ্ট্রের এমন কোনো প্রেসিডেন্ট পাননি যিনি তার ইচ্ছায় সাড়া দিয়ে আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনবেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঠিক সেই বোকার মতোই কাজটি করেছেন
তিনি উল্লেখ করেন, ট্রাম্প ও জেডি ভ্যান্স মার্কিন জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা আমেরিকাকে নতুন কোনো যুদ্ধে জড়াবেন না। অথচ ক্ষমতায় এসে ট্রাম্প একটি অবৈধ যুদ্ধ শুরু করেছেন।
ভ্যান হোলেন এই যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত ভুল হিসেবে আখ্যায়িত করেন।