কুয়েতে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর আজ সাংবাদিকরা যখন প্রশ্ন করেন যে, যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে কি না? তখন ট্রাম্প এটি উড়িয়ে দেন। তিনি বলেন ‘পৃথিবীর ওই অংশে (মধ্যপ্রাচ্যে) যুদ্ধবিরতি মানে হলো তুলনামূলক মৃদু বা সংযত উপায়ে একে অপরের ওপর গুলি চালানো।
ট্রাম্প দাবি করেন, দুই পক্ষের এই গোলাগুলির পেছনে যৌক্তিক কারণ রয়েছে। আমেরিকার শক্তিশালী সামরিক পদক্ষেপের কারণে ইরান কিছুটা উস্কানি পেয়েছিল এবং তারই জবাবে ইরান এই পাল্টা আক্রমণ করেছে, যা খুব বড় কোনো বিষয় নয়।
পেন্টাগনের দাবি, দুই দেশের মধ্যকার মূল যুদ্ধবিরতি চুক্তিটি টেকনিক্যালি এখনো ভেঙে যায়নি।