মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের জন্য ১৪ বিলিয়ন ডলারের একটি সম্ভাব্য অস্ত্র প্যাকেজ বিবেচনা করছেন। তবে চীনকে শান্ত রাখার প্রয়াসে এবং নিজেদের প্রতিরক্ষা অগ্রাধিকার যাচাই করতে প্রশাসন প্যাকেজটির চূড়ান্ত অনুমোদনে কিছুটা সময় নিচ্ছে।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের পর ট্রাম্প জানান, তিনি তাইওয়ানের কাছে সম্ভাব্য অস্ত্র বিক্রির বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং চূড়ান্ত সিদ্ধান্তের আগে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সাথে কথা বলবেন।
প্রস্তাবিত ১৪ বিলিয়ন ডলারের প্যাকেজটিতে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর এবং ইন্টিগ্রেটেড ব্যাটল কমান্ড সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জাম রয়েছে।
চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ মনে করে এবং তাইওয়ানকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আসছে।