কুয়েতের একটি আদালত ইরানের প্রতি সহানুভূতি দেখানোর এবং দখলদার মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের মুখে ইরানের পক্ষাবলম্বন করার দায়ে কুয়েতি টেলিভিশন উপস্থাপিকা জয়নব দশতিকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে।
আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনা এবং চলমান সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের প্রতি সমর্থনসূচক বক্তব্য দেওয়ার অপরাধে তাকে এই সাজা দেওয়া হয়।
জয়নব দশতির বিরুদ্ধে কুয়েতের রাষ্ট্রীয় নিরাপত্তা State Security বিঘ্নিত করা এবং একটি নির্দিষ্ট ভিডিও ক্লিপের মাধ্যমে ইরানের প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করার অভিযোগ আনা হয়। কুয়েতের ফৌজদারি আদালত Criminal Court তাকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়।