ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে রামাট ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
আইআরজিসি-র জনসংযোগ বিভাগ ঘোষণা করেছে, মহিমান্বিত আল্লাহর নামে, তাদের বিরুদ্ধে লড়াই করুন। আল্লাহ তাদের নিজ হাতে শাস্তি দেবেন, তাদের অপমানিত করবেন, তাদের উপর আপনাদের বিজয় দান করবেন এবং মুমিন জনগণের অন্তরকে শান্ত করবেন।
দক্ষিণ লেবাননে জবরদখলকারী জায়নবাদী শাসনের ব্যাপক অপরাধ এবং টায়ার ও নাবাতিয়াহ অঞ্চলসহ বৈরুতের উপকণ্ঠসহ অন্যান্য এলাকার নির্যাতিত জনগণের ব্যাপক হত্যা ও বাস্তুচ্যুতির জবাবে, এই আগ্রাসনের উৎস রামাট ডেভিড বিমান ঘাঁটিকে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।
ইরান জানিয়েছেন, আমাদের যুদ্ধবিরতি মেনে নেওয়ার শর্ত ছিল সকল ফ্রন্টে যুদ্ধবিরতি; কিন্তু বরাবরের মতোই, আমেরিকা ও জায়নবাদী শাসনব্যবস্থা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি, তারা লেবাননে আগ্রাসন ও অপরাধ অব্যাহত রেখেছে এবং হরমুজ প্রণালী, ওমান সাগর ও ভারত মহাসাগরে বারবার ইরানের উপকূল ও জাহাজে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
তাই ইরান দাবি করেছে, আজ রাতের অভিযানটি ছিল একটি সতর্কবার্তা, এবং এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে এর প্রতিক্রিয়া আরও ব্যাপক হবে এবং এই অঞ্চলের সমস্ত আমেরিকান-জায়নবাদী লক্ষ্যবস্তুকে এর আওতায় আনা হবে।
আর বিজয় একমাত্র সর্বশক্তিমান, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকেই আসে।