ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাইয়ের তার এক টুইটে বলেছেন, “ইরান বারবার ঘোষণা করেছে যে, লেবাননের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং আগ্রাসন তারা বরদাস্ত করবে না। আজ রাতে আগ্রাসনকারীরা তাদের জবাব পেয়েছে।
তিনি বলেন, এই জবাব একটি সতর্কবার্তা যে, তারা তাদের অপকর্ম বন্ধ করবে এবং যেকোনো নতুন পদক্ষেপের জবাব আরও কঠোর এবং তার জন্য আরও বড় মূল্য দিতে হবে।”