মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে অবিলম্বে শান্তি চুক্তির আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। ফক্স নিউজ – সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।
ইসরায়েল লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর ট্রাম্প তেহরানকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “আপনারা ক্ষেপণাস্ত্র ছুড়েছেন, এবার এটাই যথেষ্ট। টেবিলে ফিরে আসুন এবং একটি চুক্তি করুন”।
সাক্ষাৎকারে ট্রে ইংস্ট যখন ট্রাম্পকে লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলা নিয়ে প্রশ্ন করেন, তখন ট্রাম্প অসন্তোষ প্রকাশ করে বলেন, “আমি এটি নিয়ে মোটেও খুশি নই”।
ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বড় ধরনের কোনো পাল্টা সামরিক পদক্ষেপ বা প্রতিশোধ না নেওয়ার জন্য অনুরোধ করেছেন, যাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত না হয়।