আজ দখলদার আমরিকার উদ্দেশ্যে এক টুইটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেন, হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমায় অবস্থিত নয়, বরং এটি ইরান ও ওমানের মধ্যে বিভক্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূল থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত। এর সামুদ্রিক সীমানা সম্পূর্ণ স্পষ্ট এবং দ্ব্যর্থহীন।
তিনি বলেন, ইরানের আকাশ, স্থল বা সমুদ্রসীমার যেকোনো লঙ্ঘনের মোকাবিলা করার জন্য আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক থাকে।
এই ঝুঁকিগুলো কমানোর সর্বোত্তম উপায় হলো বিদেশি বাহিনীগুলোর যত তাড়াতাড়ি সম্ভব এই অঞ্চল ছেড়ে চলে যাওয়া; পারস্য উপসাগরে এমন একটি অঞ্চল যা শত্রুদের উপস্থিতি কখনোই স্বাগত জানাবে না।
আমাদের ভূখণ্ডের কাছাকাছি থাকা বিদেশি দখলদার বাহিনী সর্বদা ঝুঁকিতে থাকে; তা তাদের মানবিক ভুলের কারণে হোক, সাধারণ দুর্ঘটনার কারণে হোক, বা গোলাগুলির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনার কারণে হোক।
ইরান কূটনীতির ভাষাকেই প্রাধান্য দেয় তবে, আমাদের সাহসী যোদ্ধারা যেমন বিশ্বকে দেখিয়েছেন এবং আমরা অন্যান্য ভাষায় কথা বলতেও খুব পারদর্শী।