কুষ্টিয়া ৩ আসনের সংসদ-সদস্য আমির হামজা বলেন, একটি ঘটনার জন্য আদ- দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া কোনো সমাধান হতে পারে না। সরকারের কাজ মাথা কেটে ফেলা নয়, বরং সমস্যার মূল কারণ চিহ্নিত করে তা সংশোধনের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা আরও নিরাপদ করা।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাত এমনিতেই নানা সংকটে জর্জরিত। আদ-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে অসংখ্য দরিদ্র মানুষের চিকিৎসার ভরসাস্থল এবং হাজারো মানুষের কর্মসংস্থানের জায়গা।
তাই তিনি দাবি করেন, আবেগ নয়, প্রয়োজন ন্যায়বিচার ও বিচক্ষণ সিদ্ধান্ত। দোষীদের বিচার হোক, জবাবদিহিতা নিশ্চিত হোক, কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়,যাতে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়।