ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পবিত্র কুরআনের সূরা আলে-ইমরানের একটি আয়াত প্রকাশ করে এই প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, শত্রুর শেষ পরিণতি হলো পরাজয় ও একাকীত্ব।
তিনি সূরা আলে-ইমরানের ১১১ নম্বর আয়াতটি শেয়ার করেন। ‘সামান্য কষ্ট দেওয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে, তবে তারা পৃষ্ঠপ্রদর্শন করবে (পালিয়ে যাবে)। অতঃপর তারা কোনো সাহায্য পাবে না।’
এই আয়াতের মাধ্যমে তিনি মূলত ইরানের জনগণের প্রতিরোধ ক্ষমতার প্রশংসা এবং শত্রুদের আসন্ন পরাজয় ও অবমাননাকর পিছুটানের বিষয়টি ফুটিয়ে তুলেছেন।