জার্মান মহাকাশ কমান্ডের প্রধান মেজর জেনারেল মাইকেল ট্রাউট সতর্ক করেছেন যে রাশিয়া পৃথিবীর কক্ষপথে পারমাণবিক অস্ত্র মোতায়েনের প্রযুক্তি তৈরি করছে, যা বিশ্বব্যাপী স্যাটেলাইট ব্যবস্থার জন্য চরম হুমকি।
বার্লিন এয়ার শোতে এক সাক্ষাৎকারে তিনি জানান, রাশিয়া মহাকাশে একটি পারমাণবিক বিস্ফোরক ডিভাইস স্থাপনের চেষ্টা করছে এবং এই সম্ভাবনা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না।
আশঙ্কা রয়েছে যে, মস্কো মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে অচল করে দিতে পারে।
সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও প্রভাব গুলো হচ্ছে, স্যাটেলাইট অচল, কক্ষপথের ক্ষতি,কেসলার সিন্ড্রোম, নাগরিক বিপর্যয়।