সোমবার সন্ধ্যায় সামুদ্রিক সূত্রের বরাত দিয়ে ডেইলি ক্রাইসিস বিডি জানিয়েছে যে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তির পর তিনটি ইরানি তেল ট্যাঙ্কার এবং দুটি গুরুত্বপূর্ণ পণ্যবাহী কার্গো জাহাজ নির্বিঘ্নে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেছে। এই চুক্তির মাধ্যমে ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধের অবসান ঘটেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তির পর ইরানি জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমা নির্বিঘ্নে অতিক্রম করেছে। ওমান উপসাগরের মার্কিন নৌ-অবরোধ লাইন পার হওয়া এই তিনটি তেল ট্যাঙ্কার ও পণ্যবাহী কার্গো জাহাজ কোনো ধরনের তল্লাশি বা বাধা ছাড়াই পার হয়েছে।