ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ইরানের বিরুদ্ধে এক “ঐতিহাসিক ব্যর্থ সরকার ” হিসেবে উল্লেখ করেছেন।
তেল আবিবে এক সংবাদ সম্মেলনে বেনেট বলেন, নেতানিয়াহু সরকারের মেয়াদ শুরু হয়েছিল গৃহযুদ্ধ দিয়ে, তা অব্যাহত ছিল ৭ই অক্টোবরের গণহত্যার মধ্য দিয়ে এবং এখন ইরানের বিরুদ্ধে এক ঐতিহাসিক ব্যর্থতার মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটছে।
তিনি নেতানিয়াহুর ব্যর্থতার সমালোচনা করে বলেন, ইসরায়েলি নেতৃত্বের পরিবর্তনের পরেই কেবল ইরান শাসনের অবসান ঘটবে এবং ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের কাউন্টডাউন শুরু হয়ে যাবে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি নতুন কৌশলগত চুক্তি ও যুদ্ধবিরতি হয়েছে। এই চুক্তির পর ইসরায়েলের অভ্যন্তরে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। বেনেটসহ দেশটির প্রধান বিরোধী নেতারা এই পরিস্থিতিকে নেতানিয়াহু সরকারের চরম কৌশলগত পরাজয় হিসেবে তুলে ধরছেন। তাদের মতে, নেতানিয়াহু ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলেছেন।