ফ্রান্সের এভিয়ান-লে-বেঁ শহরে আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনে নেতারা বলেন, লেবাননের আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করে দ্রুত এই সংঘাত বন্ধ করতে হবে এবং নেতারা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে এটিকে একান্তই প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন। একই সাথে তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন।
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, আমরা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিকে সমর্থন করি এবং এই চুক্তিটি একটি অস্থিতিশীল পরিস্থিতির অবসান ঘটিয়েছে, যে পরিস্থিতির পরিণতি আমাদের অর্থনীতির জন্য ভয়াবহ ছিল।