কেন্দ্রীয় আশুরা অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে লেবাননে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেন, এই মহান বিজয়ের উপলক্ষে আমরা ইরানি জাতি, প্রতিরোধ আন্দোলনের সবাইকে অভিনন্দন জানাই। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক যুদ্ধ অবসানের সমঝোতাকে একটি “বড় বিজয়” হিসেবে অভিহিত করেন হিজবুল্লাহর মহাসচিব।
তিনি উল্লেখ করেন যে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার এই চুক্তি মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।
তিনি দাবি করেন, ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির প্রথম ও মৌলিক শর্ত অনুযায়ী ইসরায়েল লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য হয়েছে।
হিজবুল্লাহ প্রধান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC)-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।