লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি ১৮ জুন এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, ইসরায়েল যদি যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলে, তবে হিজবুল্লাহর পক্ষ থেকেও তা মেনে চলার গ্যারান্টি বা নিশ্চয়তা দেওয়া হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি সংক্রান্ত বক্তব্যের সূত্র ধরে এই মন্তব্য আসে।
তিনি আরও বলেন, ইসরায়েল যদি আকাশ, স্থল ও জলপথে সমস্ত আক্রমণ বন্ধ করে, তবে হিজবুল্লাহও সম্পূর্ণ শান্ত থাকবে।
এর আগে, একটি নির্ভরযোগ্য সূত্র আল-মায়াদিনকে জানিয়েছিল যে লেবাননের ওপর দখলদার ইসরায়েলি অব্যাহত হামলার কারণে ইরানি প্রতিনিধিদলের জেনেভা সফর বাতিল করা হয়েছে।