জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক (দা.বা.)-এর বিরুদ্ধে আপত্তিকর ও কুৎসাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের গুলশান জোনের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভাটারা থানা সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় সংসদের মতো মর্যাদাপূর্ণ স্থানে ব্যক্তিগত বিদ্বেষপ্রসূত ও ভিত্তিহীন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্যে দেশবাসী মর্মাহত হয়েছে। তিনি সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের অফিস সম্পাদক জনাব এইচ. এম. খোকন, ৩৯ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা সুহাইল আহমদ তালুকদার, ৪০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা সংসদে প্রদত্ত আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।