মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইসরায়েলের কড়া সমালোচনা করে বলেছেন যে, ইসরায়েলি সমাজের কিছু অংশ সম্ভবত ইরানকে ধ্বংস করে লিবিয়ার মতো অরাজক পরিস্থিতিতে পরিণত করতে চায়।
তিনি আরও বলেন, ৯ কোটি জনসংখ্যার একটি দেশকে লিবিয়ার মতো ধ্বংসস্তূপে পরিণত করা যুক্তরাষ্ট্রের জন্য অবশ্যই ভালো নয়।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গ্যভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নাম উল্লেখ করে ভান্স বলেন, ‘আপনারা মাত্র ৯০ লাখ মানুষের একটি দেশ। সামরিক শক্তি বা হত্যাযজ্ঞ চালিয়ে আপনারা আপনাদের প্রতিটি জাতীয় নিরাপত্তা সমস্যার সমাধান করতে পারেন না’।