বাংলাদেশ খেলাফত মজলিস পল্টন জোনের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে আল্লামা মামুনুল হক বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নারায়ণগঞ্জ কেন্দ্রিক ঘটনাকে কেন্দ্র করে আমাকে যে হয়রানি ও বিতর্কের মুখোমুখি হতে হয়েছিল, আদালতের রায়ে ইতিমধ্যে সেখান থেকে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি।
তিনি আরও বলেন, জাতীয় সংসদে রাজনৈতিক সমালোচনার সীমা ছাড়িয়ে গেছে। মানুষের আদালতে যখন অভিযোগ টেকেনি তখন পুরোনো অপপ্রচারকে নতুন করে সংসদে জীবিত করার চেষ্টা একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘরের ও বাইরের বিরোধীরা যেন আজ একই সুরে কথা বলছে। জাতীয় সংসদে আল্লামা মামুনুল হকের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বক্তব্য দেওয়ায় এবং ন্যায়ের পাশে দাঁড়ানোর জন্য
তিনি জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।