বাংলাদেশ খেলাফত মজলিস সবুজবাগ জোন আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, সত্তরের নির্বাচনে জনগণের ভোটের অধিকার কেঁড়ে নেয়া হয়েছিল, ফলশ্রুতিতে ৭১ এর মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে গিয়েছিল। বিগত স্বৈরাচার উন্নয়নের গণতন্ত্রের কথা বলে ভোটাধিকার চুরি করেছিল, ফলশ্রুতিতে চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে।
তিনি আরও বলেন, চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ গঠনে ঐতিহাসিক গণভোটে এই দেশের জনগণের দেয়া ভোট নিয়ে লুকোচুরি খেলা হচ্ছে। আবারও ভোটাধিকার হরণের পায়তারা করা হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। গণমানুষের জীবন আজ বিপর্যস্ত। আইনশৃঙ্খলার চরম অবনতি আমাদেরকে আতংকিত করে তুলছে। এসকল সংকট উত্তরণে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।