ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিশ্চিত করেছে যে, ইরানের ইসলামী বিপ্লবী রক্ষীবাহিনী (IRGC) হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে এই হামলা চালিয়েছে।
আক্রান্ত কন্টেইনার জাহাজটির নাম ‘এভার লাভলি’ যা সিঙ্গাপুরের পতাকাবাহী এবং এভারগ্রিন মেরিন এশিয়ার মালিকানাধীন। এটি ওমানের দাহিত বন্দর থেকে প্রায় ৭.৫ নটিক্যাল মাইল দূরে আক্রান্ত হয়।
ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স জানিয়েছে, জাহাজটির ডানদিকে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হানে, যার ফলে এর নিয়ন্ত্রণ কক্ষ বা ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে বিপ্লবী রক্ষীবাহিনী সতর্কবার্তা দিয়ে বলেছিল যে, জাতিসংঘ বা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন নির্ধারিত রুট তারা মানবে না। কেবল ইরানের অনুমোদিত রুট ব্যবহার করলেই জাহাজ নিরাপদ থাকবে। নির্দেশ অমান্য করায় তারা জাহাজটির ওপর এই হামলা চালায়।
চুক্তি সইয়ের পর বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছিল, কিন্তু এই হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও লাফিয়ে বেড়েছে।