দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক একটি প্রতিবেদন অস্বীকার করেছে, যেখানে শীর্ষ ইরানি আলোচকদের গুপ্তহত্যার জন্য তেল আবিবের একটি সম্ভাব্য চেষ্টার অভিযোগ করা হয়েছিল।
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অত্যন্ত সংবেদনশীল শান্তি আলোচনার সময় ইরানের শীর্ষ আলোচকদের ইসরায়েল গুপ্তহত্যা করার পরিকল্পনা করছে বলে ওয়াশিংটন আশঙ্কা করেছিল।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা সন্দেহ করেছিলেন যে ইসরায়েল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে টার্গেট করার পরিকল্পনা করছে।