বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য জাপানি ভাষা শিখে সম্পূর্ণ বিনা খরচে জাপানে গিয়ে উচ্চ বেতনে চাকরির এক দারুণ সুযোগ তৈরি হয়েছে। এই বিশেষ উদ্যোগের আওতায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিনামূল্যে জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে যারা ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তারা পর্যায়ক্রমে জাপানে সরাসরি চাকরি পাবেন।
নির্বাচিত প্রার্থীদের ভাষা ও কারিগরি প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে জাপানে পৌঁছানো পর্যন্ত যাবতীয় খরচ বহন করবে জাপানি একটি প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের নিজেদের কোনো টাকা খরচ করতে হবে না।
জাপানে যোগদানের পর এই প্রকৌশলীরা প্রতি মাসে উচ্চ বেতন পাওয়ার পাশাপাশি ওভারটাইম বা অতিরিক্ত কর্মঘণ্টার ভাতা এবং বোনাস সুবিধাও পাবেন।
জাপানি ভাষা শিখতে বিস্তারিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন।