মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের মূল্যবৃদ্ধি ও ঘাটতির জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছেন।
ট্রাম্প সরাসরি বলেন, মিস্টার জেলেনস্কিকে একটি কাজ করতে হবে। তাকে রাশিয়ার ডিজেল জ্বালানি ধ্বংস করা বন্ধ করতে হবে। তিনি অন্য লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেন, কিন্তু ডিজেলে নয় কারণ এর ফলে বিশ্বজুড়ে ডিজেলের তীব্র ঘাটতি তৈরি হচ্ছে। তিনি আরও যোগ করেন যে ইউক্রেনের এই পদক্ষেপ পুরো বিশ্বকে ক্ষতিগ্রস্ত করছে।
সাম্প্রতিক রাশিয়ার তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ক্রমাগত দূরপাল্লার ড্রোন হামলা চালিয়ে আসছে, যার ফলে রাশিয়ার জ্বালানি উৎপাদন ও রপ্তানি ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর জেরে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম রেকর্ড ছাড়িয়ে প্রতি গ্যালন ৬ ডলারের ওপরে পৌঁছে যায়।
ট্রাম্প এই সংকটের জন্য ইউক্রেনকে চাপ দিলেও বিশ্লেষকদের মতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা ও সংঘাত এবং মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যাহত হওয়াও বিশ্বব্যাপী জ্বালানির বাজারে এই অস্থিরতার অন্যতম বড় কারণ। তবে ট্রাম্পের দাবি, মধ্যপ্রাচ্যের কারণে নয়, বরং রাশিয়া ও ইউক্রেনের পরিস্থিতির কারণেই এই ডিজেল সংকট তৈরি হয়েছে।