কাতারী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, প্রায় দুই সপ্তাহ ধরে আমরা ইরানের সাথে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে মতবিনিময় করছি।
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসন ও একটি নতুন শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতার সক্রিয়ভাবে কাজ করছে। কাতার, পাকিস্তান ও ওমানের যৌথ কূটনীতির মাধ্যমে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা ও খসড়া প্রস্তাব বিনিময়ের প্রক্রিয়াটি গতিশীল রাখা হয়েছে।
তিনি বলেন, আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা যাচাই করতে আমরা আমাদের মধ্যস্থতাকারী দলের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের সাথে কাজ করছি।
কাতারী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আমরা মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হয়েছি যে ওয়াশিংটন একটি চুক্তিতে পৌঁছাতে চায়।