আইআরজিসি -র মুখপাত্রের বরাতে ডেইলি ক্রাইসিস বিডি জানিয়েছে, বর্তমানে মার্কিন ঘাঁটিগুলোর নিজেদের সুরক্ষা নিশ্চিত করার মতো সক্ষমতা আর নেই। আমরা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত।
ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি আরও বলেন, যুক্তরাষ্ট্র তার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি ব্যবহার করেও ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে নিজেদের ঘাঁটিগুলোকে পুরোপুরি সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়েছে।
ইরান দাবি করেছে যে মধ্যপ্রাচ্যের কুয়েত, বাহরাইন, কাতার এবং জর্ডানের মতো দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন তাদের ক্ষেপণাস্ত্রের সহজ নিশানায় রয়েছে।
তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) দাবি করেন যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা প্রতিহত করতে সক্ষম।