সৌদি আরবের ওপর ইয়েমেনি হুথিদের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ এর আওতায় যৌথ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ৫ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিত জোটের এক জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এই সামরিক ও কৌশলগত জোটে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৬ সালের আগস্ট মাসে মক্কায় চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।
প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করার অংশ হিসেবে পাকিস্তান ও তুরস্ক দ্রুততম সময়ের মধ্যে সৌদি আরবে তাদের সামরিক সক্ষমতা ও সৈন্য পাঠাতে সম্মত হয়েছে।
জোটের প্রথম সেক্রেটারি জেনারেল হিসেবে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নুমান মাহমুদকে ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
এই চুক্তিটিকে ন্যাটোর ‘আর্টিকেল’৫ মডেলের সাথে তুলনা করা হচ্ছে, যেখানে কোনো একটি সদস্য দেশের ওপর আক্রমণকে সবার ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হয়।