ঢাকা, ১০ অক্টোবর ২০২৬ শনিবার
প্রেস বিজ্ঞপ্তি
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্যে দলের বিভিন্ন পদে পাঁচ নেতাকে পদায়ন করা হয়েছে।
পদায়নপ্রাপ্ত নেতারা হলেন-
ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক,শাব্বির আহমদ তামীম, সহকারী অর্থ সম্পাদক, নূর নবী নয়ন, সহকারী প্রবাসী কল্যাণ সম্পাদক, কৃষিবিদ ড. কে এম এম হাসান সিদ্দিকী ডালিম (ড. কাজী ডালিম), কেন্দ্রীয় ছায়া সরকার বিষয়ক কমিটির সদস্য ও কৃষি বিষয়ক সমন্বয়ক এবং মোহাম্মদ মোহসিনুল হক চৌধুরী, সহকারী অফিস সম্পাদক।
এবি পার্টি আশা প্রকাশ করেছে, পদায়নপ্রাপ্ত নেতারা তাঁদের মেধা, অভিজ্ঞতা, দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতা কাজে লাগিয়ে দলের কার্যক্রমকে আরও বেগবান করবেন। একই সঙ্গে দলের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।