আজ ১৭ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ লক্ষ্মীপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম মহোদয়।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পূজারি, দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি জানান, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা ও সমস্যা সমাধানের লক্ষ্যে প্রতিটি জেলায় মনিটরিং সেল গঠন করা হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক মহোদয়।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোঃ রায়হান কাজেমী, পিপিএম-সেবা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দগণ।
সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও আইনশৃঙ্খলা সমুন্নত রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে লক্ষ্মীপুর জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।