ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুর-৩ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে ফুঁসে উঠেছে নগরবাসী। রংপুর সদরের প্রাণকেন্দ্র থেকে তিন কিলোমিটার দূরবর্তী ৯ নম্বর ওয়ার্ডকে রংপুর-৩ আসন থেকে কেটে রংপুর-১ আসনে যুক্ত করার স্বার্থবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করার জোরালো দাবি উঠেছে।
গতকাল বুধবার দুপুরে সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডবাসী নগরীতে বিক্ষোভ মিছিল নিয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে এ দাবি জানান।