চলতি বছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী ছাড়াও বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।
বুধবার (১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের রণদা প্রসাদ সাহার দুর্গামণ্ডপ পরিদর্শন এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
ফরিদা আক্তার বলেন, আমরা দেশটাকে সুন্দর করার প্রতিজ্ঞা নিয়ে এসেছি। প্রতিবছরের মতো এ বছরও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা থাকছে।
আগামী ৪ অক্টোবরের থেকে ২৪ অক্টোবর তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।
তিনি বলেন, আমরা গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম তাতে সফলতা পেয়েছি। এতে করে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা হয়েছিল।
তিনি আরো বলেন, ‘ইলিশ মাছ কম আহরণের মূল কারণ হচ্ছে কারেন্ট জাল ও চায়না জালের ব্যবহার।
সে কারণে এ বছর আমরা বেশি সর্তক থাকব। আশা করছি, এ বছর একটু বেশি ইলিশ রক্ষা করতে পারব।