মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ‘National Level Startup, Science Project and Innovation Idea Showcasing’ এবং ‘Tree Plantation Launching Program’-এর উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ‘National Level Startup, Science Project and Innovation Idea Showcasing’-এর উদ্বোধন করেন, বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেরা উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় তিনি উদ্ভাবন, বিজ্ঞানমনস্কতা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সচেতন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় পাঁচ কোটি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে।