নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান ও ডা. তাসনিম জারাকে সেক্রেটারি করে ১০ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ মঙ্গলবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, এবং প্রশিক্ষণ ও মনিটরিং এর লক্ষ্যে ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হলো—
প্রধান: নাসীরুদ্দীন পাটওয়ারী
সেক্রেটারি: ডা. তাসনিম জারা
সদস্য:
১। আরিফুল ইসলাম আদীব
২। মাহবুব আলম মাহির
৩। খালেদ সাইফুল্লাহ
৪। এহতেশাম হক
৫। অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন
৬। আলাউদ্দীন মোহাম্মদ
৭। অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা
৮। অ্যাডভোকেট হুমায়রা নূর
৯। সাইফুল্লাহ হায়দার
১০। অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম