Daily Crisis BD / ময়মনসিংহ প্রতিনিধি/
ময়মনসিংহ-২ আসনের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সংসদ প্রার্থী আনোয়ার হাসান সুজন নির্বাচনী প্রচারণা তুঙ্গে রয়েছে। প্রার্থী নিজে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে মাঠে নেমে যাচ্ছেন এবং এলাকার সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে তাদের কাছে নিজের নির্বাচনী কর্মসূচি তুলে ধরছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রার্থীর তরুণ নেতৃত্ব এবং সরাসরি ভোটারদের সঙ্গে সংলাপের কৌশল এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ফুলপুর ও তারাকান্দার সাধারণ মানুষ প্রার্থীকে আন্তরিকভাবে সমর্থন জানাচ্ছেন এবং তার প্রচারণা কার্যক্রমে উৎসাহ দেখাচ্ছেন।
জামায়াতে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দের মতে, আনোয়ার হাসান সুজন তার নির্বাচনী এ প্রচারণার মাধ্যমে ভোটারদের কাছে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে পৌঁছে দিতে সক্ষম হচ্ছেন, যা আগামী নির্বাচনে তার সম্ভাব্য সফলতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রার্থী নির্বাচনী মাঠে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগের পাশাপাশি এলাকায় উন্নয়নমূলক পরিকল্পনা, শিক্ষা ও সমাজকল্যাণ সংক্রান্ত নানা প্রস্তাবনা তুলে ধরছেন, যা এলাকাবাসীর কাছে ইতিবাচক সাড়া পাচ্ছে।