১১তম শিক্ষক নিবন্ধন (এনটিআরসি) পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু নিয়োগ থেকে বঞ্চিত প্রার্থীরা আজ রাজধানীতে মানববন্ধন করে তাদের ন্যায্য নিয়োগের দাবি জানিয়েছেন।
প্রার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ব্যানারে উল্লেখ করা হয়—নিয়োগবঞ্চিত প্রার্থীরা দ্রুত নিয়োগসহ প্রকাশিত ওয়েটিং লিস্টের ভিত্তিতে স্বচ্ছ ও শর্তহীন নিয়োগ চাইছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, আদালতের নির্দেশ অনুযায়ী বয়সসীমা শিথিল করে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তারা প্রক্রিয়াগত জটিলতা দূর করে যোগ্য প্রার্থীদের দ্রুত পদায়নের আহ্বান জানান।
প্রার্থীরা আরও বলেন, দীর্ঘ সময় ধরে চাকরির জন্য অপেক্ষা করতে করতে তাদের জীবন ও ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তারা