নিজস্ব প্রতিনিধিঃ রিয়াজ উদ্দিন রুবেলনোয়াখালী
নোয়াখালী হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক।
রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ রবিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালীর হাতিয়া থানাধীন ছৈয়দিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ জন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধ এবং মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।