ন্যাটো এক বিবৃতিতে বলেছে, ২০২৬ সালের সাধারণ অর্থায়নে বাজেট গুরুত্বপূর্ণ সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধি করবে এবং জোটকে আরো শক্তিশালী, ন্যায্য করতে সহায়তা করবে।
বিবৃতিতে বলা হয়েছে, বাজেট ন্যাটোর মিত্র বাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা উন্নত করতে এবং সংকট মোকাবেলা ও ব্যবস্থাপনার পাশাপাশি সহযোগিতামূলক নিরাপত্তায় অবদান রাখবে।
সমন্বিত ন্যাটো কমান্ড কাঠামো, ন্যাটো-নেতৃত্বাধীন প্রশিক্ষণ ও অনুশীলন, জোটের কার্যক্রম এবং মিশন ও অংশীদার দেশগুলোর জন্য সক্ষমতা বৃদ্ধির সহায়তার জন্যও তহবিল বরাদ্দ অব্যাহত থাকবে।