বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপকূলীয় দুর্গম চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় ‘শহীদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স’ প্রদান করা হয়েছে।
শুক্রবার নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ভোলার মনপুরা উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাটে আনুষ্ঠানিকভাবে মনপুরা উপজেলা প্রশাসনের কাছে ওয়াটার অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।
উপদেষ্টা বলেন, “শহীদ ওসমান হাদি ছিলেন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে একজন আপসহীন ও সাহসী কণ্ঠস্বর। তার আত্মত্যাগ ও আদর্শ মানবিক সমাজ গঠনে আমাদের অনুপ্রেরণা জোগায়। উপকূলীয় মানুষের জীবন রক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের মতো মানবিক উদ্যোগের সঙ্গে তার নাম যুক্ত করতে পেরে আমরা গর্বিত।”
এ সময় ভোলা জেলা প্রশাসক ড. শামীম রহমান, স্থানীয় সরকার পরিচালক মিজানুর রহমান, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মো. আবু মুসাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।