দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ডাকসু ও হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতা ও হলের আবাসিক শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনের অবস্থান নেন।
তারা সেখানে ‘ফ্যাসিবাদের আস্তানা, ঢাবিতে থাকবে না; মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ; ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি চলাকালীন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, ‘আমরা ইতিহাস থেকে দেখেছি হাসিনার চেয়েও বড় স্বৈরাচার ছিল হাসিনার পিতা মুজিবর। হাসিনার বিদায়ের পর সেই স্বৈরাচারের আইকন মুজিবরের কোনো চিহ্ন ঢাবিতে রাখা হবে না।’ তিনি দাবি জানিয়ে বলেন, ‘জুলাইয়ে যেসব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী গণহত্যা সমর্থন দিয়েছেন তাদেরও প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনতে হবে।’