বাউফলকে ইনসাফ কায়েমের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয়। আজ ২৯/১২/২৫ তারিখ আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জননেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. শফিকুল ইসলাম মাসুদ, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বাউফলের উন্নয়ন ও আগামীর বাংলাদেশ নিয়ে নিজের কথা তুলে ধরেন। মুক্তিযুদ্ধের মূলভিত্তি ও জুলাই বিপ্লবের মেলবন্ধন নিয়ে বাউফল গড়ার কথা বলেন- “আমাদের লড়াই একটি বৈষম্যহীন সমাজ গড়ার। আমরা মুক্তিযুদ্ধের মূল ভিত্তি— সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।” তিনি আরও উল্লেখ করেন যে, সাম্প্রতিক জুলাই গণ-আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সেই মহান আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। তাদের আকাঙ্ক্ষিত সেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাউফল থেকেই শুরু হবে। এ সময় তার সাথে ছিলেন জুলাই আন্দোলনে ৭জন শহীদ পরিবারের সদস্যগণ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলার নেতৃত্ব বৃন্দ।
ড. শফিকুল ইসলাম মাসুদের মনোনয়নপত্র জমা
Previous Articleত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল
Next Article জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
Related Posts
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000