নেইপিদো | রোববার, ৪ জানুয়ারি ২০২৬
মিয়ানমারের সামরিক জান্তা দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক সাধারণ ক্ষমার অংশ হিসেবে ৬ হাজার ১৩৪ জন বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে।
জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেশের বিভিন্ন কারাগার, আটক কেন্দ্র ও ক্যাম্পে দণ্ড ভোগরত পুরুষ ও নারী বন্দিদের এই ক্ষমা প্রদান করেছেন।
মিয়ানমারে প্রতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ ধরনের সাধারণ ক্ষমার ঘোষণা দেওয়া হয়, যা বার্ষিক অনুষ্ঠানের অংশ হিসেবে গণ্য করা হয়। এ বছরের ঘোষণার মাধ্যমে দেশের বিভিন্ন কারাগার থেকে বহু বন্দি মুক্তি পাবেন।