Author: DailyCrisisBD
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ভবিষ্যতে কোনো দল রাজনীতি করতে পারবে নাবিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশনের উদ্যোগে আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, কেউ কেউ প্রশ্ন তোলে জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে কিনা। অথচ এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই দেশের সব রাজনৈতিক দল, সরকার ও জনগণ মাসের পর মাস কাজ করে এই ডকুমেন্ট তৈরি করেছে। এটি জাতির আর্কাইভে সংরক্ষিত থাকবে। তাই এটি বাস্তবায়ন না করে কেউ রাজনীতি করতে পারবে…
ডাকসু নির্বাচনকে ঘিরে সুষ্ঠু পরিবেশে গণতন্ত্র ও নির্বাচনের অনুশীলন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সেনাবাহিনী। তারা জানায়, “এই নির্বাচনে যারা অংশ নিচ্ছেন, আমরা তাদের সাফল্য ও মঙ্গল কামনা করি। সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস–এ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম। তিনি স্পষ্ট করে জানান, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। তবে কিছু স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে, যা কার্যকর হবে না। জাতীয় নির্বাচন প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী নির্বাচনে সম্পৃক্ত হতে প্রস্তুত রয়েছে। তবে এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাকসু নির্বাচন ঘিরে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক।প্রশাসনের সিদ্ধান্তহীনতা, শিক্ষকদের নীরবতা এবং ছাত্র সংগঠনগুলোর অস্থির ভূমিকা মিলিয়ে পুরো ক্যাম্পাসে তৈরি হয়েছে নতুন প্রশ্ন—আসলে দায় কার? ২০০৫-০৭ সেশনের প্রাক্তন শিক্ষার্থী (নাম প্রকাশে অনিচ্ছুক) ডেইলি ক্রাইসিসকে বলেন, “আমি একজন ছাত্র হিসেবে বলতে বাধ্য হচ্ছি ৫ই আগষ্ট, ২০২৪ এর স্বাধীনতার পর আমাদের সবচেয়ে বড় চাহিদা ছিল শিক্ষা ও স্বাস্থ্য সংস্কার। অথচ এক বছরেও কোনও কমিশন গঠন হয়নি। ছাত্ররাজনীতি নিয়ে নানা বিতর্ক থাকলেও ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার রক্ষার একটি বৈধ প্ল্যাটফর্ম। সেই প্রক্রিয়াটিকেই বারবার ব্যাহত করা হয়েছে।” এবারের রাকসু নির্বাচনে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় প্রথম বর্ষের শিক্ষার্থীদের…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000