Author: DailyCrisisBD
দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে আবারও চালু হতে যাচ্ছে ভারত ও চীনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট। চলতি মাসের শেষ দিকে, ২৬ অক্টোবর থেকে ফ্লাইট চলাচল শুরু করবে ভারতের বেসরকারি এয়ারলাইন ইন্ডিগো।বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে জানায়, দুই দেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শেষে এ সিদ্ধান্তে পৌঁছানো হয়।২০২০ সালে কোভিড মহামারি এবং একই বছরের গ্রীষ্মে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্ত সংঘর্ষের পর বন্ধ হয়ে যায় ফ্লাইট চলাচল। সেই থেকে বন্ধ ছিল সরাসরি বিমান যোগাযোগ। এবার দীর্ঘ আলোচনার পর তা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘ আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দুই…
পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করো, নইলে ভৌগোলিক উপস্থিতি হারাতে হবে।শুক্রবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে বক্তৃতা দিতে গিয়ে দ্বিবেদী এমন হুঁশিয়ারি দেন।তিনি বলেন, ‘অপারেশন সিন্দুর ১.০-তে আমরা যে সংযম দেখিয়েছিলাম, এবার আমরা তা বজায় রাখব না। এবার আমরা এমন কিছু করব, যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে, তারা ভূগোলে তার স্থান ধরে রাখতে চায় কি না। যদি পাকিস্তান ভূগোলে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাদের অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।’ এনডিটিভির প্রতিবেদন অনুসারে, শীর্ষ জেনারেল শুধু হুঁশিয়ারিই দেননি, সৈন্যদের প্রস্তুত থাকতেও…
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি বিকৃত করে ফেসবুক পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে।শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার পালিশারা গ্রামে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কাজী জসিম জানান, বৃহস্পতিবার রাতে ৯ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির…
রাজধানীর মিরপুরে যাত্রীদের নামিয়ে আলিফ পরিবহনের একটি বাসে গুলি বর্ষণ ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।যাত্রীদের নামিয়ে আলিফ পরিবহনের একটি বাসে গুলি বর্ষণ ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ছবি ভিডিও থেকে নেয়াশুক্রবার (৩ অক্টোবর) সকালে মিরপুর-১০ এর সেনপাড়ায় এই ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে মেট্রো রেলের ২৬৬ নম্বর পিলারের নিচে আলিফ পরিবহনের একটি বাসের গতিরোধ করে তিনজন। এদের মধ্যে দুজন গাড়িতে উঠে সবাইকে নামিয়ে দিয়ে বাসে আগুন দেয়। পরে নিচে থাকা একজন জানালার গ্লাসে গুলি করে পালিয়ে যায়। ওসি আল মামুন আরও জানান, এটা আলিফ পরিবহনের…
গাজায় ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলায় আক্রমণ, হামলা ও বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও কামাল উদ্দিন, উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক…
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জামায়াত এবং শিবিরের অন্যদলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতির নীতি বন্ধ করতে হবে। সাম্প্রতিককালে এই নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গণঅধিকার পরিষদ ও এনসিপি।শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াত ও শিবিরের রাজনীতি মধ্যপন্থী ধারায় চলছে বলে জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, জামায়াত এবং শিবিরের অন্যদলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতির নীতি বন্ধ করতে হবে। সাম্প্রতিককালে এই নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গণঅধিকার পরিষদ ও এনসিপি।তিনি বলেন, তারুণ্যের এই দুই দলের পাশাপাশি বিভিন্ন দলে তাদের নিজেদের লোকও যুক্ত রেখে সেই দলগুলোকেও…
দেশের সকল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানের করতে সরকার ‘এয়ার গার্ড অব বাংলাদেশ’ (এজিবি) নামে একটি নতুন আধাসামরিক বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে।গঠন করা হয়েছে ১২ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি। এই বাহিনীটি বিমানবন্দরের সংবেদনশীল এলাকা যেমন এপ্রন, ফুয়েল ডিপো, কার্গো পরিবহন এবং অব্যবহৃত রানওয়ে সুরক্ষিত করবে, এবং সংগঠিত অপরাধ, সাইবার আক্রমণ, ড্রোন হামলা, বোমা হুমকি এবং অর্থ পাচার প্রতিরোধে কাজ করবে। এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বিমান চলাচলের সংযোগ অটুট রাখা এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) নির্দেশিকা মেনে চলা সম্ভব হবে। এই উদ্যোগটি বাংলাদেশ বিমানবাহিনীর প্রস্তাবনা থেকে উদ্ভূত হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করবে। এজিবি বাহিনীটি আধাসামরিক বাহিনী হিসেবে…
আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ পন্থী অরাজনৈতিক প্রেসার গ্রুপ মঞ্চ ২৪ গাজীপুরের সুরাবাড়ীতে পূজা মণ্ডপের পাশে আট বছরের এক মুসলিম শিশু কন্যাকে ধর্ষণের নিন্দা জানাচ্ছে এবং এ ঘৃণ্য অপরাধের দ্রুত বিচারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে। ঘটনার আসামি ভজেন্দ্র সরকারকে গ্রেপ্তার করলেও আমরা স্পষ্টভাবে বলতে চাই, ন্যায়বিচার ছাড়া এই অপরাধের কোনো সমাপ্তি হবে না। শিশুটি ও তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং সমাজকে সতর্ক করছি নারী ও শিশুদের জন্য এ রাষ্ট্র অনিরাপদ হয়ে উঠছে।এর আগের দিন হালুয়াঘাটে এক গারো তরুণী ধর্ষণের শিকার হয়েছেন, আর পরদিনই গাজীপুরে এই নির্মম ঘটনা ঘটে। এ ধারাবাহিকতা স্পষ্ট করে দেয় রাষ্ট্র ও সমাজ নারী ও…
নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে চরকিং ইউনিয়ন ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে। বুধবার (১ অক্টোবর) বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে উধাও হন দুজন। অভিযুক্ত রিয়াদ চরকিং ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের চরবগুলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলার সৈকত কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয়ভাবে ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। অন্যদিকে নিখোঁজ গৃহবধূ ওই এলাকার এক প্রবাসীর স্ত্রী। তাদের চার বছরের এক সন্তান রয়েছে। পরিবারের অভিযোগ, ওই গৃহবধূ স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে রিয়াদের সঙ্গে চলে গেছেন। পরিবারের সদস্যরা সর্বত্র খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। প্রবাসীর বাবা…
ঢাকা, ২ অক্টোবর লে. কর্নেল (অব.) ফেরদৌস আজিজ ফেসবুকে একটি সর্তক বার্তায় বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশীয় কিছু গোষ্ঠী ও আওয়ামী লীগের সহায়তায় ভারত যে কূটনীতি ও খেলাচছড়া শুরু করেছে, তা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বড় গুরুতর সংকেত। দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি আজ সর্বদলীয় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। ফেরদৌস আজিজ প্রস্তাব করেছেন প্রফেসর ইউনুসকে অনুরোধ করা হোক দ্রুত দীর্ঘ প্রতীক্ষিত “জাতীয় নিরাপত্তা কাউন্সিল” গঠন করতে। তাঁর বক্তব্যে বলা হয়েছে, দেশের শাসনব্যবস্থায় যদি এই ধরনের স্থায়ী নিরাপত্তা মেকানিজম চলে আসে, তা হলে কোনো শাসক দলও একতরফাভাবে ফ্যাসিস্ট হয়ে যাওয়ার পথ সহজ করবে না এবং বিপদের আগেই জাতিকে সতর্ক বার্তা দেয়া সম্ভব হবে।…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000