Author: DailyCrisisBD
সীমান্ত সংঘর্ষে বেসামরিক নিহতের প্রতিবাদ, সেনাদের প্রতি সংহতি প্রকাশ গারদেজ, আফগানিস্তান | ০৫ মার্চ ২০২৬ সীমান্ত সংঘর্ষে বেসামরিক নাগরিক নিহত হওয়ার অভিযোগ তুলে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শত শত আফগান নাগরিক। আফগানিস্তানের গারদেজ শহরে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা সীমান্তে লড়াইরত নিজেদের সেনাদের প্রতি সমর্থন জানান। বার্তাসংস্থা এএফপি জানায়, আফগানিস্তানের বিভিন্ন সীমান্ত প্রদেশে বিক্ষোভকারীরা পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন। তারা আফগান সেনাদের গলায় রঙিন ফুলের মালা পরিয়ে সমর্থন জানান। জাতিসংঘ এর তথ্য অনুযায়ী, প্রতিবেশী দুই দেশের মধ্যে এক সপ্তাহ ধরে চলা সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের রাজধানী…
দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত দম্পতি, জয়পুরহাট হাসপাতালে চিকিৎসাধীন ধামইরহাট (নওগাঁ) | ০৫ মার্চ ২০২৬ নওগাঁর ধামইরহাট উপজেলায় ঘুমন্ত অবস্থায় এক দম্পতির ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় রাজু হোসেন (২৭) ও তার স্ত্রী সাদিয়া আক্তার গুরুতর আহত হয়েছেন। তাদের গলা ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে জানা গেছে। বর্তমানে তারা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার (৪ মার্চ) রাতে উপজেলার জাহানপুর ইউনিয়নের ঘোড়াবট কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাজু হোসেন ওই এলাকার মৃত ওয়াহিদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ইটভাটায় শ্রমিকের কাজ শেষে বাড়িতে ফেরেন রাজু। পরিবারের সঙ্গে রাতের…
শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ শিক্ষামন্ত্রীর ঢাকা | ০৫ মার্চ ২০২৬ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষকদের প্রশাসনিক সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও শিক্ষকদের সেবাপ্রদান প্রক্রিয়া সহজ ও দ্রুত করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। সভায় তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষকদের যেন অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় অফিসে ঘোরাফেরা করতে না হয়। তাদের বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষাসংক্রান্ত বিষয়গুলো নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত নিষ্পত্তি…
নিজ বাড়ির কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় আদনান ইব্রাহীমের মরদেহ ফতুল্লা (নারায়ণগঞ্জ) | ০৫ মার্চ ২০২৬ নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক আদনান ইব্রাহীমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ফতুল্লার মুসলিমনগর এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নিহত আদনান ইব্রাহীম মুসলিমনগর এলাকার মৃত আবুল বাশারের ছেলে বলে জানা গেছে। পুলিশ জানায়, ভোরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ আদনান ইব্রাহীমের নিজ বাসায় গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবতাব আলী বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফ্যানের…
মোস্তাকুর রহমানের নিয়োগ নিয়ে সমালোচনা; যোগ্য ও বিতর্কমুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার দাবি ঢাকা | ০৫ মার্চ ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগ বাতিল করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, একজন বিতর্কিত ব্যবসায়ীকে দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান করা হয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ‘সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য: টিআইবির সুপারিশ’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে…
স্টাফ রিপোর্টার | ০৪ মার্চ ২০২৬ গুগল সম্প্রতি একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) টুল চালু করেছে, যা ব্যবহারকারীদের গুগল ডকুমেন্টে দ্রুত লেখার স্টাইল পরিবর্তন, সংক্ষেপণ এবং ভাষা সংশোধন করতে সহায়তা করবে। নতুন এই টুলটি ব্যবহারকারীর লেখা বিশ্লেষণ করে প্রস্তাবনা দেয় কীভাবে পাঠ আরও প্রাঞ্জল এবং প্রফেশনাল করা যায়। গুগল টুলটি স্বয়ংক্রিয়ভাবে কন্টেন্টের ভঙ্গি ও শব্দচয়ন বিশ্লেষণ করে। টেক বিশ্লেষকরা বলছেন, “AI টুলগুলো এখন শুধু লেখা সম্পাদনা নয়, বরং পাঠকের প্রয়োজন অনুসারে কন্টেন্ট সাজাতে সক্ষম। এটি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান উভয়ের জন্য বিপ্লব ঘটাতে পারে।” গুগল জানিয়েছে, এই টুলটি শিক্ষার্থী, সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটরের জন্য বিশেষভাবে সহায়ক হবে।
স্টাফ রিপোর্টার | ০৪ মার্চ ২০২৬ সরকারের দুই উপদেষ্টা ও আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন করে মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়, এবং রাজনৈতিক উপদেষ্টা রুহুল কোভিদ রিজভী আহমদকে শিল্প মন্ত্রণালয় এর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর দপ্তরগুলো পুনর্বন্টন করা হয়েছে নিম্নরূপ: প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার জন্য এই পুনর্বন্টন কার্যকর হবে।
অনলাইন ডেস্ক | ০৪ মার্চ ২০২৬ যশোরের অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবককে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভয়নগরের গুয়াখোলা গ্রামের শাহীমোড়, নওয়াপাড়া মডেল স্কুল এলাকা এবং তালতলা রেলস্টেশন এলাকায় মঙ্গলবার রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু, সহায়তা করেছে অভয়নগর থানা পুলিশ। পৃথক অভিযানে আটক চার যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় দণ্ড প্রদান করা হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত চারজনকে রাত সাড়ে ১২টার দিকে থানা হেফাজতে নেওয়া হয় এবং বুধবার…
অনলাইন ডেস্ক | ০৪ মার্চ ২০২৬ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে দেশের বৃহত্তম কোলটান খনিতে মঙ্গলবার সুড়ঙ্গ ধসে অন্তত ছয়জনের প্রাণহানি হয়েছে। উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমা থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে রুবায়া খনিতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তিন নারী ও তিন পুরুষের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। গোমার এক প্রত্যক্ষদর্শী ড্যানিয়েল জানান, তিনি স্ট্রেচারে দুইটি মরদেহ দেখেছেন। অন্য একজন প্রত্যক্ষদর্শী বলছেন, নিহতরা ছয়জন, যার মধ্যে তিনজন নারী এবং তিনজন পুরুষ। মৃতদের স্বজনরা খনির দিকে ছুটে গেছেন। রুবায়ার খনিগুলোয় কয়েক হাজার শ্রমিক ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন। অধিকাংশ শ্রমিক সাধারণ কোদাল ব্যবহার করেন এবং রাবারের…
অনলাইন ডেস্ক | ০৪ মার্চ ২০২৬ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটি ২০০৩ সালের ইরাক অভিযানের তুলনায় প্রায় দ্বিগুণ মাত্রার অভিযান। ইউএস সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জানিয়েছেন, অভিযানের অংশ হিসেবে ইরানের ১৭টি জাহাজ ধ্বংস করা হয়েছে। ইউএস নেভির সিনিয়র এডমিরাল ব্রাড কুপার বলেন, “আজ পারস্য উপসাগর, হরমুজ প্রণালী অথবা ওমান সাগরের কোথাও একটাও ইরানি জাহাজ নেই।” তিনি আরও জানিয়েছেন, প্রায় ৫০ হাজার সেনা, ২০০ যুদ্ধবিমান, দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং বম্বারের সমন্বয়ে এই অভিযান সম্পন্ন হয়েছে। এ অভিযানকে তিনি এই প্রজন্মের মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন সেনা মোতায়েন হিসেবে বর্ণনা করেছেন। অ্যাডমিরাল কুপার বলেন, “সহজভাবে বলতে…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000